অর্থ লিপি

২৪ মে ২০২৬ রবিবার ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের বাজারে ফের কমলো জেট ফুয়েলের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশে জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লিটার প্রতি জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে।

গতকাল শনিবার (২৪ মে) মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি জানায়, অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির মূল্য কমানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।

এর আগে সর্বশেষ গত ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়েছিলো। তার আগে ৭ এপ্রিল প্রায় ২৫ টাকা দাম বাড়ানো হয়। এছাড়া গত ২৪ মার্চ এক দফায় জেট ফুয়েলের দাম ৯০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিলো।

বিইআরসি জানায়, ২৩ মে কমিশনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর প্লাটস রেট, বিপিসির এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের বিদ্যমান মূল্য বিবেচনায় নিয়ে মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য নতুন মূল্যহার সমন্বয় করা হয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।