সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে ২২ হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান।
তিনি বলেন, নতুন নিয়োগের সবকটি পদই কর্মকর্তা পর্যায়ের। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস নেওয়া হবে- তা সংবাদ সম্মেলনে জানানো হবে।
জানা গেছে, ক্যাডার ও নন–ক্যাডার মিলে বড় ধরনের এ নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণা দেওয়া হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দুপুরে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে বিস্তারিত তথ্য তিনিই জানাবেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।