অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

নগদ সহায়তা মিলবে বৈচিত্র্যময় পাটপণ্য রপ্তানিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে এখন থেকে কাঁচা পাটের পাশাপাশি কাঁচা পাট থেকে তৈরি হওয়া বৈচিত্র্যময় পণ্য বা বহুমুখী পাটজাত পণ্যও কৃষি উপকরণ হিসেবে বিবেচিত হবে। সে হিসেবে এসব বৈচিত্র্যময় পাটজাত পণ্য রপ্তানির উদ্যোগও নগদসহায়তা বা ভর্তুকির আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্তক্রমে স্পষ্ট করা হচ্ছে, বৈচিত্র্যকৃত পাটপণ্য রপ্তানিতে ভর্তুকি প্রদানে পাট আইন, ২০১৭ অনুসারে বৈচিত্র্যকৃত বা বহুমুখী পাটজাত পণ্য উত্পাদনে পাটের পাশাপাশি পাটজাত পণ্যও উপকরণ হিসেবে বিবেচিত হবে। 

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে দেশীয় শিল্পের যারা বাজার থেকে পাট কেনার পর প্রক্রিয়াজাত করে বৈচিত্র্যময় পণ্য তৈরি ও রপ্তানি করেন তারাও ভর্তুকি বা নগদ সহায়তার আওতায় আসবে।
উল্লেখ্য দেশের শেয়ার বাজারে, পাট খাতের ৩ টি কোম্পানি তালিকাভুক্ত আছে ,সেগুলি হলো- জুট স্পিনার্স ,নর্দান জুট ও সোনালি আঁশ। জানা গেছে ৩ টি কোম্পানির মধ্যে সোনালি আঁশ কোম্পানিটি উৎপাদনে আছে এবং কোম্পানিটি বৈচিত্র্যময় পাটজাত পণ্য উৎপাদন করে থাকে। কোম্পানিটির বৈচিত্র্যময় পাটজাত পণ্য  http://www.sonaliaansh.com/ দেখতে তাদের ওয়েব সাইট ভিজিট করুন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।