অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা 

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড। বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের মাঝামাছি শুরু হবে।

আর পূর্ণাঙ্গ সিলেবাসে ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে মধ্য ফেব্রুয়ারিতে।

আজ মঙ্গলবার (৫ই সেপেটম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা অফিস আদেশ এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়।

এতে জানানো হয়, ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সব নিয়মিত, অনিয়তি ও মানোন্নয়ন পরীক্ষা ২০২৩ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী হবে। পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৪ সালের জুন মাসের দ্বিতীয় সপ্তাহ।

তপন কুমার সরকার জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি জানিয়ে প্রজ্ঞাপন শিগগিরই প্রকাশিত হবে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী বছর (২০২৪) এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার চেষ্টা করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।