অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ পোশাক রফতানিতে বিশ্বে প্রথম হওয়ার প্রত্যাশা ড. ইউনূসের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এটি এমন ব্যবসা যা নিজের টাকায় নিজে চলতে পারে। কিন্তু তা থেকে কোনো মুনাফা নেয়া যাবে না। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এছাড়া মতবিনিময় সভায় বাংলাদেশ পোশাক রফতানিতে বিশ্বে প্রথম বাংলাদেশও ব্যক্ত করেন তিনি।

ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা পরিবেশ, শিক্ষাসহ যেকোনো বিষয়ের ওপর হতে পারে। এই ব্যবসা সফল হলে মূলধন উঠিয়ে নেয়া যায়। এরপর থেকে সেটি নিজে নিজেই চলতে পারবে। এছাড়া, এই ব্যবসার জন্য তহবিল গঠনের পরামর্শও দেন তিনি। সেই তহবিল থেকে সামাজিক ব্যবসা করতে ইচ্ছুক ব্যক্তিদের বিনিয়োগ করার কথাও বলেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বড় পোশাক রফতানিকারক দেশ। পোশাক শিল্পের ওপর দিয়ে অনেক চড়াই উৎরাই গিয়েছে। তবুও এ শিল্প থেমে থাকেনি। শ্রমিক-মালিকদের মধ্যে সম্পর্কের উন্নয়ন করতে হবে। তা না করা গেলে সামনে এগুনো কঠিন হবে।

এ সময় আইএলও কনভেনশনে স্বাক্ষর করার ওপরও জোর দেন তিনি।

ড. ইউনূস বলেন, এ সুযোগ জাতির জীবনে বারবার আসে না। এটিকে যাতে হারিয়ে না ফেলি। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়বই। আর পচন নয়, সুস্থ-সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। যেটুকু সময় রয়েছি, দলবদ্ধ হয়ে কাজ করথে চাই।

রাষ্ট্র সংস্কারের কাজ একা সরকারের ওপর না ছেড়ে দিয়ে নিজ নিজ জায়গা থেকে সবাইকে অংশ নেয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।