অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর অনুরোধেটি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। দেড় মাস বিশ্রামের পর এশিয়া কাপ দিয়ে আবারওমাঠে দেখা যাবে তামিমকে। খেলবেন অক্টোবরনভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও।

শুক্রবার বেলা আড়াইটায় প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে যান তামিম। সঙ্গে ছিলেন মাশরাফি বিন মর্তুজা। পরে গণভবনথেকে বের হয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তামিম।

প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলাপের পর অবসর প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আপাতত আফগানিস্তানের বিপক্ষেচলমান সিরিজে তাকে পাওয়া যাবে না। দেড় মাসের ছুটিতে থাকবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে টেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট।

গত বৃহস্পতিবার হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসরের ঘোষণার পরই গুঞ্জন ওঠে প্রধানমন্ত্রী শেখহাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম।

অবসরের ঘোষণা দিয়ে শুক্রবার সকালে ঢাকায় আসেন তামিম। তার সঙ্গে ছিলেন বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীননান্নু। ঢাকায় ফিরে ১৮ জুলাই পারিবারিক সফরে দুবাই যাবার কথা রয়েছে তার। 

সম্প্রতি চোট নিয়ে বেশ ভুগছিলেন তামিম। চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেনি তিনি।পিঠের নিচের অংশের পুরনো ব্যথা মাথাচাড়া দেওয়ায় কিছুদিন আগে খেলতে পারেননি আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও তামিম জানান, শতভাগ ফিট নন তিনি। প্রথম ম্যাচখেলার পর অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই জানিয়ে দিলেন তিনি।

তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগী হয় বোর্ডও। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবিসভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালেরমাধ্যমেও পাইনি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওরসংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসেঠিক করব কি করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।