অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

চিল আছি, কোনও চাপ অনুভব করছি না: লিটন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হুট করে অধিনায়ক তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত দলের পরিবেশে প্রভাব ফেলার কথা। তবে বাস্তবিক অর্থে ক্রিকেটারদের শরীরী ভাষাতে তার কোনও প্রভাব দেখা যায়নি। শুক্রবার দ্বিতীয় ম্যাচের আগের দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্রিকেটাররা ফুরফুরে ও চনমনে মেজাজেই ছিলেন।

দলের সেরা ওপেনার নেই, অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব লিটন দাসের কাঁধে। চাপে পড়ে গেলেন কি না প্রশ্নে তিনি বললেন, ‘না, ভাই চিল আছি, কোনও চাপ অনুভব করছি না।’

ম্যাচের আগের সংবাদ সম্মেলন। অথচ ম্যাচের কথা ছাপিয়ে তামিম প্রসঙ্গই ঘুরে ফিরে এলো। স্বল্পভাষী লিটন সংবাদমাধ্যমের চাপ বেশ ভালো ভাবেই সামলেছেন। তামিমকে নিয়ে যখন বেশি প্রশ্নের বাণ ছুটছিল তিনি এক পর্যায়ে বলে ওঠেন, ‘ভাই প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোনও কিছু নিয়ে হচ্ছে? যদি না হয় তাহলে লিটন দাস এখানে না থাকাই ভালো। বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচকে ডাক দেন তখন এই প্রশ্ন কইরেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে আসছি।’

যদিও তামিমের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে লিটন বলেছেন, ‘দেখেন বড় ভাইকে মিস করার ব্যাপারটা আসলে দলে হবেই। আমি যখন অবসর নেবো, আমার পরে নতুন কেউ আসবে। এমনটা হতেই থাকবে। এটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। উনি থাকলে ভালো হতো, নাও হতে পারতো। কিন্তু এখন যেহেতু উনি নেই এই ব্যাপারটি নিয়ে কথা না বলাই ভালো। বড় ভাই (তামিম) কিন্তু বলে গেছেন টিম আগে। এখন আমরা একটু সিরিজে নজর দেই। যেটা চলে গেছে তা নিয়ে কথা বলে এখন লাভ নেই। আমরা এমনিতেই এক ম্যাচ পিছিয়ে আছি।’

প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। শনিবার দ্বিতীয় ম্যাচটি জয়ের বিকল্প নেই লিটনের দলের সামনে। আর তামিমের মতো করে দলকে আগলে রাখার চেষ্টা করবেন তিনি, ‘এখানে সব ক্রিকেটাররা ভালো টিমমেট। একসঙ্গে খেলছি। ভাইয়ের (তামিম) কাছ থেকে নেওয়া বা না নেওয়ার কিছু নেই। উনি যেভাবে দলকে সামলে রাখতেন, ক্রিকেটারদের সামলে রাখতেন, সেটা আমি ধরে রাখার চেষ্টা করবো। আমি দলের বন্ধনটা যেন টিকে থাকে, সেটা চাই।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।