অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

হিলি বন্দর থেকে পেঁয়াজ-কাঁচা মরিচ আমদানি বেড়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সাত দিন ধরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গত কয়েক মাসের তুলনায় বেশি পরিমাণে পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানি হলেও স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে এই দুই পণ্যের দাম বেড়েই চলেছে। 

চার দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ১০ টাকা ও কাঁচা মরিচের দাম ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে। ফলে খুচরা বাজারে প্রকারভেদে পেঁয়াজের কেজি ৫০ থেকে ৬০ টাকা ও কাঁচা মরিচের কেজি ১৮০ থেকে ২০০ টাকা।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, ৬ই আগস্ট সকাল থেকে ১৩ই আগস্ট সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে হিলি স্থলবন্দরে ৩২৯টি ট্রাকে ৯ হাজার ৮৪২ মেট্টিক টন পেঁয়াজ এবং ৭৩টি ট্রাকে ৪৮২ মেট্টিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। এর মধ্যে চলতি সপ্তাহে ২ দিনে ৯২টি ট্রাকে ২ হাজার ৭৪৪ মেট্টিক টন পেঁয়াজ ও ২২ ট্রাকে ১৬০ মেট্টিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে। আর বাংলাদেশে গত সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে তিন-চার দিন টানা বৃষ্টির কারণে জমিতে মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম। এ কারণে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও সেই কাঁচা মরিচ এখন ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ও কাঁচা মরিচ আমদানিকারক প্রতিষ্ঠান সম্পা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইদ্রিস আলী আজ সোমবার সকালে বলেন, ভারতে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেশি। ফলে বেশি দামে কিনে বাংলাদেশেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গতকাল রোববার ভারতের নাসিক থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে প্রায় ২৫ টাকা। পরিবহন খরচ, বন্দরে শ্রমিকদের দিয়ে পণ্য উঠানামা খরচ, সরকারি শুল্ক আরডি (রেগুলেটরি ডিউটি) ৫ শতাংশ ও সিডি (কাস্টমস ডিউটি) ৫ শতাংশসহ সব মিলে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ থেকে ৪২ টাকা পড়েছে। আর পাইকারি ব্যবসায়ীদের কাছে ৪৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

এর সঙ্গে ইদ্রিস আলী যোগ করেন, ভারতের বিহার থেকে আমদানি করা কাঁচা মরিচ প্রকার ভেদে খরচসহ ১১৫ থেকে ১৩৫ টাকায় কিনতে হচ্ছে। সেটা পাইকারি ব্যবসায়ীদের কাছে তাঁরা ১২০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি করছেন। এসব কাঁচা মরিচ জেলার বাইরে গেলে দাম আরও বাড়ছে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।