যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর প্রকাশ্য গুলিতে অন্তত তিনজন নিহত ও আরও ৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে গুলি করে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য। খবর রয়টার্স ও এনডিটিভির।
সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক টুইট বার্তায় মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার জানান, তাকে হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। এ ঘটনায় যাবতীয় অগ্রগতি সবাইকে জানানো হবে দ্রুত।
মিশিগান স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসটি ডেট্রয়েট থেকে প্রায় ৯০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত। এতে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে