ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রায় সময় দেখা যায়, যখন কোন শেয়ারের দাম বাড়ে তখন (১০, ১৫, ২০ পার্সেন্ট বাড়ার পরে) Inquiry দেয়, কেন দাম বাড়ছে? জানতে কোম্পানির কাছে চিঠি পাঠায়।
আশ্চর্যজনক হলেও সত্য কখনো কোন শেয়ারের দাম কেন কমছে? তার জন্য প্রশ্ন জানতে চাওয়া হয় না। যেহেতু দাম কমলে প্রশ্ন করা হয়না, তাহলে কেন দাম বাড়লে জানতে চাওয়া হবে? এই প্রশ্ন আপামর বিনিয়োগকারীদের।
এমনও অভিযোগ পাওয়া যায় কোন কোন শেয়ার টানা দুই গুণ তিন গুণ চার গুণ বাড়ার পরেও Inquiry দেয়া হয়না, প্রশ্ন করা হয়না, কিন্তু কেন বিশেষ বিশেষ শেয়ারে বেশি বেশি Inquiry দেয়া হয়? আবার কিছু কিছু শেয়ারে Inquiry দেয়াই হয়না।
সবচেয়ে মজার ব্যাপার হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যখন Inquiry দেয়, তখন ৯৯% কোম্পানি একই মুখস্থ কথা জানিয়ে চিঠির উত্তর দেয়।
প্রায় সবগুলো কোম্পানি এই জাতীয় উত্তর দেয় (কোম্পানি জানিয়েছে যে সাম্প্রতিক অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং শেয়ারের লেনদেন বৃদ্ধির জন্য কোম্পানির কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।)
অনেক সময় দেখা যায় কোন কোন শেয়ার ডাবল হবার পরে প্রথম Inquiry দিয়েছে ,আবার অনেক সময় ১০/১৫% বাড়ার পরে ও Inquiry দেয় ,Inquiry দিতেও বৈষম্য এই বিষয়টি ভাবিয়ে তোলে বিনিয়োগকারীদের। কেন Inquiry দিতে বৈষম্য থাকবে ? এর পিছনে রহস্যা কি ? এই উত্তর জানতে চায় বিনিয়োগকারীরা ।
বিনিয়োগকারীদের দাবি যেহেতু দাম কমলে Inquiry দেয়া হয় না, তাই দাম বৃদ্ধি পেলে Inquiry দেয়ার দরকার নেই।
দাম বাড়া-কমা চাহিদার উপর নির্ভর করবে। দাম বাড়া-কমা নিয়ে কর্তৃপক্ষ হস্তক্ষেপ না করে, বাজারের অনিয়ম গুলো যাতে না হয়, সে ব্যাপারে সজাগ থাকার জন্যে পদক্ষেপ নিলে বাজার ও বিনিয়োগকারীগন উপকৃত হবেন, উপকৃত হবে দেশ ও জাতি।