পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL) লভ্যাংশ ঘোষণা করেছে।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি এ বছরের জন্য শেয়ার হোল্ডারদের ২ শতাংশ লভ্যাংশ দিবে ,যার পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, যা আগেরবছর ২০ পয়সা ছিল।নেট অপারেটিং ক্যাস ফ্লো হহয়েছে ৩.২৭ টাকা,যা আগে ছিল ২.৫৮টাকা,কোম্পানিটির সম্পদমূল্য হয়েছে ১০.৭৩ টাকা,যা আগের বছরে ছিল ১২.০৮ টাকা।
আগামী ২৫ সেপ্টেম্বর ,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ই আগস্ট,২০২৩ তারিখ ।
প
উল্লেখ্য এই বছর ই কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েই কোম্পানিটি বিনিয়োগকারীদের নাম মাত্র লভ্যাংশ দিল।
আগামীকাল কোম্পানিটি নো লিমিট প্রাইজে লেনদেন হবে,কাল দাম বাড়া কমাতে কোনসার্কিট থাকবেনা।