দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির(UNIQUEHRL) যৌথ উদ্যোগের কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে।
আজ সোমবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, এই বিষয়ে কোম্পানিটির সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, বিপিডিবি কোম্পানিটি থেকে আগামী ২২ বছর বিদ্যুৎ ক্রয় করবে, যা ২০শে জানুয়ারী ২০২৪থেকে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৩৭.২৪ শতাংশ শেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির হাতে রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।