দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (BATBC) নতুন চেয়ারম্যান হচ্ছেন ওয়েল সাবরা ।
কোম্পানিটি জানিয়েছে যে, আগামী ১ লা আগস্ট থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন। বর্তমানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন গোলাম মইন উদ্দীন। ওয়েল সাবরা ১ লা আগস্ট , ২০২৪ থেকে কোম্পানির নতুন চেয়ারম্যান হিসেবে জনাব গোলাম মইন উদ্দীনের উত্তরসূরি হবেন।
জানা গেছে ওয়েল সাবরা বিএটিতে ২১ বছর ধরে কর্মরত আছেন। তিনি ২০০৩ সালে বিএটিতে কর্মজীবন শুরু করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কাজ করার মাধ্যমে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন। এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে বিএটি’র সাফল্যে অবদান রাখেন।
২০২৩ সালের মার্চ মাস থেকে ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের একজন নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি বিএটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, ককেশাস এবং মধ্য এশিয়ার এরিয়া ডিরেক্টর।
চেয়ারম্যান হিসেবে ওয়েল সাবরার যোগদানকে স্বাগত জানিয়েছে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পর্ষদ। ওয়েল সাবরার সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বদানের সক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়ন অংশীদার হিসেবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।