সরকার পরিবর্তনের খবরে বিনিয়োগকারীদের মনে যেন আশার আলো ফুটে উঠেছে। তারই প্রতিফলনে , আজ লেনদেন শুরু হওয়ার পরই সূচকের বড় উত্থান হয়েছে।
আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সূচক বেড়েছিল ২৩৫ পয়েন্টের ও বেশি। দিনের প্রথম ৩০ মিনিটে লেনদেন ছাড়িয়ে যায় ৩০০ কোটি টাকা।
আজ প্রধান তিনটি সূচকই শুরু থেকেই উর্ধ্বমুখী ধারা অব্যাহত রেখে লেনদেন হচ্ছে শেয়ার বাজারে।
বাজার সংশ্লিষ্টরা বেশ কয়েক জন বিশ্লেষকদের সাথে আলাপকালে তারা ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল, তার অবসান হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, গত রবিবার লেনদেন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে সূচকের বড় দরপতন হয়। সেদিন লেনদেনের শুরুতে সূচকের পতন হয় ১১৫ পয়েন্ট। যা সারাদিন অব্যাহত রেখে লেনদেন শেষ করেছিল। আজ ঠিক তার উল্টো ঘটনা দেখা গেল বাজারে।
আজ লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। আজ শুরুতে লেনদেনেও ভালো গতি দেখা গেলেও সকাল ১১ টার পরে লেনদেনের গতি কমে আসে।
বিভিন্ন হাউজ ঘুরে দেখা গেল আজ হাউজে বেশ কিছু বিনিয়োগকারীদের সরব উপস্থিতি। আজ বাজারে সাধারণ বিনিয়োগকারীদের ইতিবাচক অংশগ্রহণ দেখা যাচ্ছে। আজ মোবাইল ফোনে অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়েছেন।
আজ বেলা ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত লেনদেনের পর প্রধান সূচক ডিএসইক্স বেড়েছে ১৭৯ পয়েন্ট বা ৩.৪৭ শতাংশ; ডিএসইএস সূচক বেড়েছে ২৯.৯৩ পয়েন্ট বা ২.৬১ শতাংশ আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৬৮.৮৩ পয়েন্ট বা ৩.৭০ শতাংশ।
আজ বেলা ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত ৫৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে ৩৫৬ টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে ৪৯ কোম্পানির আর অপরিবর্তিত আছে ৯টি কোম্পানির শেয়ার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।