অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি মূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা নতুন করে বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন ছিল। এ সীমা বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

এর ফলে চলমান ডলার সংকটে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে আমদানি মূল্য দেরিতে পরিশোধের সুযোগ পাবেন আমদানিকারকেরা।

এ সুযোগ আগামী ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ চলতি বছরের পুরো সময় পর্যন্ত বহাল রাখা হবে। তবে রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব বৈধ বৈদেশিক মুদ্রার ডিলাদের প্রধান কর্মকর্তার কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।