অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

জয়ের দ্বারপ্রান্তে টারগাররা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ইতিহাস গড়বে আর ৬৩ রান করলেই। ইতিহাসের প্রথমবার পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করবে টাইগাররা রাওয়ালপিন্ডিতে টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনের খেলা এরই মধ্যে শেষ হয়েছেো।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ১২২ রান। ক্রিজে ৩৩ রানে শান্ত এবং ২০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।

পঞ্চম দিনের শুরুতে বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল। তবে সময়ের সাথে সাথে সেই মেঘও কেটে যায়। অপরদিকে দিনের শুরুতে দুই টাইগার ওপেনার সাদমান ও জাকির প্যাভিলিয়নে ফিরলেও, পরে ক্রিজে নামা শান্ত ও মুমিনুল দেখেশুনে খেলে দলকে জয়ের দিকে এগিয়ে নিতে থাকেন।

পঞ্চম দিনের শুরুতেই জাকির হাসানকে বোল্ড করেন পাকিস্তানের পেসার মির হামজা। ৩৯ বলে ৪০ রানে আউট হন জাকির। এরপর ফিরে যান সাদমান ইসলামও।

এরপর অবশ্য দেখেশুনে খেলতে থাকেন শান্ত ও মুমিনুল। এরই মধ্যে দুইজন মিলে গড়েছেন ৫২ রানের অপরাজিত জুটি।

এদিকে বাংলাদেশ এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্ববুয়েকে হোয়াইটওয়াশ করেছে। এবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের সুযোগ পাচ্ছে টাইগাররা। পাকিস্তান এর আগে ইতিহাসে একবারই ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। ২০২২ সালে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।