ব্যক্তি বা পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বা যৌথভাবে আর্থিকপ্রতিষ্ঠানের ১৫ ভাগের বেশি শেয়ার কিনতে পারবেন না। এই বিধান রেখে ‘ফাইন্যান্সকোম্পানি বিল–২০২৩’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। ১৯৯৩ সালের আইন রহিতকরে নতুন আইনটি করা হচ্ছে।
গতকাল রবিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফাকামালের পক্ষে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে বিলটি অধিকতরপরীক্ষা–নিরীক্ষার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তার স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক বাযৌথভাবে কোনো ফাইন্যান্স কোম্পানির উল্লেখযোগ্য শেয়ারধারক হলে অন্য কোনোফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক কোম্পানির উল্লেখযোগ্য শেয়ারধারক হতে পারবে না। আরোবলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার দুই বছরের মধ্যে ১৫ শতাংশের অতিরিক্ত শেয়ারথাকলে তা হস্তান্তর করতে হবে। এটি না করলে অতিরিক্ত শেয়ার সরকারের অনুকূলেবাজেয়াপ্ত হবে। তবে এসব বিধান সরকারি মালিকানাধীন ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রেপ্রযোজ্য হবে না।
নতুন এই বিলে বলা হয়েছে, কোনো পরিবারের সদস্যদের মধ্য থেকে দুই জনের বেশিপরিচালক থাকতে পারবে না। শতকরা ৫ ভাগের বেশি শেয়ারের অধিকারী হলে ওইপরিবারের সদস্যদের মধ্য থেকে সর্বোচ্চ দুইজন পরিচালক থাকতে পারবেন। আর শতকরা ২থেকে ৫ ভাগ শেয়ারের অধিকারী হলে ওই পরিবারের সদস্যদের মধ্য থেকে একজনফাইন্যান্স কোম্পানির পরিচালক হতে পারবেন।