অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাসপোর্ট লস্ট সার্কুলার কি? কেন এটা মহা জরুরী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এক দেশ থেকে অন্য দেশে ভ্রমন বা কাজের জন্য গেলে প্রয়োজন হয় পাসপোর্ট। পাসপোর্ট একটি অপরিহার্য বা জরুরী আইডি। আর মানুশ মাত্রই ভুল করে কিংবা হতে পারে যেকোন দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন আপনার অতি মূল্যমান ও প্রয়োজনীয় পাসপোর্টটি

পাসপোর্ট হারিয়ে গেলে পাসপোর্ট লস্ট সার্কুলার বা সার্টিফিকেট ইস্যু করতে হয়। একজন বাংলাদেশীর পাসপোর্ট হারিয়ে গেছে তাদেরই শুধু মাত্র বাংলাদেশ সরকারের পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর কর্তৃক পাসপোর্ট লস্ট সার্কুলার বা সার্টিফিকেট প্রদান করা হয়। এটি খুব গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। ইন্ডিয়া সহ অন্যান্য দেশ ভ্রমনে গেলে passport lost certificate প্রয়োজন পরে।

শুধুমাত্র বাংলাদেশই নয়, প্রতিটি দেশ তাঁদের নাগরিকের হারিয়ে যাওয়া পাসপোর্টের তথ্য প্রকাশ করে। যাদের পাসপোর্ট হারিয়ে যায়, তাঁদের উচিৎ ৩০ দিনের মধ্যে নিকটস্থ পুলিশ ষ্টেশনে সাধারণ ডায়েরী বা জিডি করা। এর পরে জিডি কপি দেখিয়ে নতুন পাসপোর্টের আবেদন করা এবং নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পরে passport lost circular বের করা।

পাসপোর্ট লস্ট সার্কুলার কি

বাংলাদেশ সরকার নাগরিকের নিরাপত্তার স্বার্থে হারিয়ে যাওয়া পাসপোর্ট এর যে তালিকা প্রকাশ করে তাই Passport lost circular certificate, লস্ট সার্কুলারের আওতায় থাকে

হারিয়ে যাওয়া, যেমন চুরি হয়ে যাওয়া, পুড়ে যাওয়া, বন্যার পানিতে ভেসে যাওয়া, এজেন্ট পাসপোর্ট না দিলে (বিদেশে যাওয়া মানুষের ক্ষেত্রে এমন হয়)

পাসপোর্ট লস্ট সার্কুলার বা সার্টিফিকেট না নিলে কি কি সমস্যা হতে পারে

অনেকেই মনে করেন পাসপোর্ট লস্ট সার্কুলার নেওয়ার দরকার নেই। আবার অনেকে সময়ের অভাবে অথবা কি ভাবে Lost Circular নিতে হয় তা জানেন না। Passport lost circular না নিলে কি ধরনের বিপদে পড়তে পারেন তা নিচে দেওয়া হল।

১। যদি কেউ আপনার পাসপোর্ট চুরি করে থাকে তবে ঐ পাসপোর্ট দিয়ে কোন অপরাধ ঘটলে তার দায় আপনার কাঁধে এসে পরবে।

২।একজনের পাসপোর্ট ব্যাবহার করে অন্য জন বিদেশে যাওয়ার চেষ্টা। আগে প্রায়ই এমন ঘটনা খবরে আসতো এখন এই প্রবণতা কম। তার পরেও নিজেকে নিরপদ রাখতে Lost certificate নেওয়া ভালো।

৩। ভারতসহ অনেক দেশে হারিয়ে যাওয়া পাসপোর্টের কারণে ভিসা পেতে ভোগান্তি হয়।

পাসপোর্ট লস্ট সার্কুলারের গুরুত্ব

১। হারিয়ে যাওয়া পাসপোর্ট দিয়ে কেউ আপনাকে বিপদে ফেলতে পারবে না।

২। ভিসা পেতে সমস্যা হবে না।

৩। আপনার পাসপোর্ট ব্যাবহার করে কেউ দেশের বাইরে যেতে পারবে না।

৪। হারিয়ে যাওয়া পাসপোর্ট ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়।

Passport lost certificate কি ভাবে কাজ করে?

দেশের সরকার কতৃক ঘোষিত Lost passport List উন্মুক্ত থাকে। এই লিস্ট দেশের প্রতিটি বন্দর (নৌ, বিমান, স্থল) দেখতে পারে ফলে চুরি করা পাসপোর্ট বা হারিয়ে যাওয়া পাসপোর্ট সহজেই সনাক্ত করতে পারে।

এই পাসপোর্ট দেশের সরকার কতৃক বাতিল বলে ঘোষণা হয়ে থাকে ফলে, হারিয়ে যাওয়া পাসপোর্ট দিয়ে কোন অপরাধ ঘটে থাকলে পাসপোর্ট এর মূল মালিকের উপর দায় থাকেনা।

 Passport lost circular কে জারি করে

আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহ পাসপোর্ট লস্ট সার্কুলার ইস্যু করে বা জারি করে। যখন কোন ব্যাক্তি পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরে জিডি’র কপি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ জমা দিয়ে নতুন পাসপোর্ট আবেদন করে ঠিক তার বিপরীতে পাসপোর্ট অফিস Passport lost circular ইস্যু করে।

হারিয়ে যাওয়ার পাসপোর্ট এর আবেদন করার পরে পাসপোর্ট অফিস হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তালিকায় সকল হারিয়ে যাওয়া পাসপোর্ট তথ্য তালিকা ভুক্ত হয়ে থাকে। ঐ তালিকা টি হল Passport lost certificate বা Passport lost circular।

নতুন পাসপোর্ট হাতে পাওয়ার পরে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে Passport lost certificate বা হারিয়ে যাওয়া পাসপোর্ট এর তালিকা নিতে পারবেন। এটাই পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে।

উল্লেখ্য, এই লস্ট সার্কুলারটি আজীবন সংরক্ষণ করতে হবে। কারণ অন্য দেশ ভ্রমনে গেলে এটা প্রয়োজন হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।