দেশের বাজারে ডলারের সরবরাহ বাড়াতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে আটটি ব্যাংক থেকে ৪৭.৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই ডলার কেনা হয়েছে প্রতি ডলার ১২১.৭০ থেকে ১২১.৭৫ টাকা বিনিময় হারে। নিলামে কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছিল ১২১.৭৫ টাকা।
তিনি বলেন, বাজারে ডলারের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এর আগেও কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকবার নিলামের মাধ্যমে ডলার ক্রয় করেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।