পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলো আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ নিয়োগ সম্পন্ন করার সুযোগ পাবে।
রোববার (২৬ জুলাই ২০২৬) বিএসইসির ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ডিভিশনের (করপোরেট গভর্নেন্স বিভাগ) উপ-পরিচালক মাওদুদ মোমেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, বিএসইসির করপোরেট করপোরেট গভর্নেন্স কোড-২০১৮ এবং পরবর্তীতে জারীকৃত বিভিন্ন প্রজ্ঞাপন ও নির্দেশনার আওতায় তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের পূর্বনির্ধারিত সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০২৫।
তবে কমিশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিগুলোকে এই বাধ্যবাধকতা পূরণের জন্য আরও এক বছর অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। ফলে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৬।
বিএসইসি নির্দেশ দিয়েছে, বিষয়টি দ্রুত সময়ে সকল তালিকাভুক্ত কোম্পানি ও সংশ্লিষ্ট পক্ষের কাছে পৌঁছে দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
পত্রটির অনুলিপি ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নিয়ামক কর্মকর্তা (সিআরও), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর সভাপতি, বিএসইসির আইন বিভাগের নির্বাহী পরিচালক এবং কমিশনের মুখপাত্রসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সময়সীমা বৃদ্ধি তালিকাভুক্ত কোম্পানিগুলোকে যোগ্য নারী স্বতন্ত্র পরিচালক খুঁজে বের করা, বোর্ড কাঠামো পুনর্বিন্যাস এবং করপোরেট গভর্নেন্সের মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য অতিরিক্ত সুযোগ করে দেবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।