ক্রিকেটার সন্দীপ লামিচানেকে ধর্ষণ মামলা থেকে খালাস দিয়েছে নেপালের পাটান হাই কোর্ট। তাকে তাৎক্ষণিকভাবে নেপালের হয়ে ক্রিকেট খেলারও অনুমতি দেওয়া হয়েছে। এতে করে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ খেলতে মানা নেই এই নেপালের তারকা লেগ স্পিনারের।
পাটান হাই কোর্টের মুখপাত্র তীর্থরাজ ভট্টরায় কাঠমাণ্ডু পোস্টকে বলেছেন, ধর্ষণের সপক্ষে প্রমাণের অভাবে তাকে খালাস দিয়েছে হাই কোর্ট।
লামিচানের বিষয়ে হাই কোর্ট রায় দেওয়ার পরই নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, টি-২০ বিশ্বকাপের দলে তাকে রাখতে এখন আর কোন বাধা নেই। অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেছেন, ‘হাই কোর্ট তাকে খালাস দেওয়ায় সে এখন সব ধরনের ক্রিকেট খেলতে পারবে।’
আইসিসির থেকে অনুমতি পেলেই বিশ্বকাপ দলে যুক্ত করা হবে লামিচানেকে। এর আগে আইসিসির কাছে প্রাথমিক দল পাঠিয়েছেন নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। দলটি এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অনুশীলন করছে।
বিশ্বকাপের জন্য ২৫ মে’র মধ্যে ১৫ জনের চূড়ান্ত দল দিতে হবে। লামিচানে প্রাথমিক দলে নেই। যে কারণে আইসিসির অনুমতি নিয়ে তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে হবে। তবে এটা তেমন জটিল প্রক্রিয়া না হওয়ায় বিশ্বকাপ দলে লামিচানের থাকার বিষয়ে তেমন সংশয় নেই।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।