গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ হয়েছে।
অর্থমন্ত্রী জানান, চলতি ২০২৩-২৪ অর্থবছরে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অংশের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা।
বাংলাদেশ কখনও দেউলিয়া হবে না: অর্থমন্ত্রী
এ সময় ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানান আবুল হাসান মাহমুদ।
তিনি বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বরও ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) ১ লাখ ৬৫ হাজার ৬২৯ দশমিক ৭৫ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি খাতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ১ হাজার ৬২৬ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে।
এ সময়ে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। যার পরিমাণ ২৩ হাজার ২২৭ দশমিক ১৯ কোটি টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।