সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এ কথা জানিয়েছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২৪’ উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আবু তাহের বলেন, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন ও ফি নেয়ার সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে আলোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তবে সেদিন রাতেই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।