অর্থ লিপি

২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ৬ কার্তিক ১৪৩৩

অনলাইনে পশু কেনাবেচায় প্রতারণা করলে কঠোর ব্যবস্থা: খন্দকার আল মঈন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় কেউ প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পশুর হাটে দালাল, প্রতারক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র‍্যাব। ৫০ লাখ টাকা জাল নোট জব্দ এবং এরসাথে জড়িতদেরও আটক করা হয়েছে।

হাসিলের নামে কোনো হাটে বাড়তি টাকা নেয়া হলে সংশ্লিষ্ট হাট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

 

এর আগে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন,

পশুর ট্রাক রাজধানীতে প্রবেশ ও হাটের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। হাটে মলমপার্টি ও ছিনতাইকারীদের ব্যাপারে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কোনো ক্রেতা-বিক্রেতা ঝামেলায় পড়লে পুলিশকে তাৎক্ষণিক জানানোর আহ্বান জানান তিনি।

জাল টাকা লেনদেন করে মানুষকে প্রতারিত করলে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান আইজিপি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।