চলছে পবিত্র মাহে রমজান মাস, পবিত্র এই রোজায় অসহায়, দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে এসএসসি ৯৭/৯৯ গ্রেটার মিরপুরিয়ান গ্রুপের বন্ধুরা।
পবিত্র রমজান মাসে এসএসসি ৯৭/৯৯ গ্রেটার মিরপুরীয়ান গ্রুপের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত, অসহায়, দুস্থ, ভবঘুরে ও ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুর-২ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় সংঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন গ্রেটার মিরপুরীয়ান এসএসসি৯৭, এইচএসসি ৯৯ (৯৭/৯৯) গ্রুপের বন্ধুরা।

সংঘঠনের বন্ধুরা হেটে হেটে পঙ্গু অসহায় দুস্থদের কাছে গিয়ে হাতে হাতে ইফতার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রেটার মিরপুরীয়ান ৯৭/৯৯ গ্রুপের বন্ধুরা।

ইফতার বিতরণ কালে সংঘঠনটির কয়েক জনের সাথে কথা বললে, তারা জানান রোজায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে চরম মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। এমন দুর্যোগের পরিস্থিতিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। শত কষ্টের মধ্যে সিয়াম সাধনা করছেন এসব মানুষ। তাদের প্রায় দিনই ঠিকমতো ইফতার মিলছে অনেক কষ্টে। এসব মানুষের কথা চিন্তা করেই আমাদের আমাদের এই খুদ্র উদ্যোগ।

তারা বলেন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দরকার। সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে আমরা এমন উদ্যোগ নিয়েছি। যাদের সামর্থ্য আছে যদি সবাই এভাবে একদিন করেও হলেও মানুষের পাশে দাড়াই সব স্থানে তাহলে মানুষের অনেক উপকার হবে।
গ্রেটার মিরপুরীয়ান ৯৭/৯৯ গ্রুপটি গরীব, দুস্থ, অসহায়, কর্মহীন নারী-পুরুষের বিভিন্ন ভাবে সাহায্য সহোযোগিতা করে থাকেন। বিভিন্ন সময়ে অসহায়দের কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে।