পুঁজিবাজারে তালিকাভুক্ত ফুয়েল ও পাওয়ার খাতের কোম্পানি পাওয়ার গ্রিড লিমিটেড(POWERGRID) গত ৩০ শে জুন ,২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরে জন্য শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
তালিকাভুক্ত হওয়ার পরে পাওয়ারগ্রিড এই প্রথম কোন লভ্যাংশ ঘোষণা করেনি।যা শেয়ার হোল্ডারদের দারুণ হতাশ করেছে
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে (৫.০১) টাকা ,যা আগের বছর লোকসান ছিল(১০.১১) টাকা ।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো হয়েছে হয়েছে ১২.৮৬ টাকা,যা আগের বছরে ছিল ১২.৩২ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ১৩২.৬১ টাকা,যা আগের বছরে ছিল ১২৩.৩২ টাকা।
আগামী ০৮ ই মার্চ ,২০২৫ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ ই ফেব্রুয়ারী ,২০২৫।
গতবছর কোম্পানি টি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
আজ কোম্পানি টি নো লিমিট প্রাইজে লেনদেন হবে।অর্থাৎ আজ কোম্পানিটি যত খুশি দাম বাড়তে ও কমতে পারবে।
প্রথম প্রান্তিকে লোকসানে
একই সঙ্গে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পাওয়ার গ্রিড। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৮১ টাকা, ,যা আগের বছর লোকসান ছিল ১.৪২ টাকা । । এ ছাড়া শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ৫.৭৪ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩৩..০২ টাকা ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।