অর্থ লিপি

২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ১৩ কার্তিক ১৪৩৩

লোকসান কাটিয়ে হাককানী পাল্প তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফিরল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার   খাতের কোম্পানি হাককানি পাল্প এন্ড পেপার মিলসলিমিটেড (HAKKANIPUL) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশকরেছে।

২৯ ই এপ্রিল ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।

৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয়(EPS) হয়েছে ০.১২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি লোকসান (EPS) ছিল (০.২০) টাকা।

গত ৩ মাসে কোম্পানিটির আগের লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।

অপরদিকে ৩ প্রান্তিক মিলেয়ে গত ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে (০.৭০) টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতিলোকসান (EPS) ছিল (১.০৬) টাকা।

গত ৯ মাসে কোম্পানিটির আগের বছরের চেয়ে লোকসান কমেছে।

গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে  ১.৬৭ টাকা যা আগের বছরে ছিল ঋণাত্মক (১.২৪) টাকা এবং শেয়ার প্রতি নিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২২.৮৪ টাকা এসেট রিভ্যালুয়েশন এর পরে , এসেটরিভ্যালুয়েশন এর ছাড়া  শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) ৯.৫৭ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।