অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশের সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দিতে হবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দিয়েছে সরকার। আজরবিবার( সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানস্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে, এই সিদ্ধান্ত হয়েছে।এখন কোন প্রক্রিয়ায়, কত দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে, সেটি শিগগিরইজানিয়ে দেওয়া হবে।

বিদ্যমান আইন অনুযায়ী, প্রত্যেক সরকারি কর্মচারীকে চাকরিতে প্রবেশের সময় স্থাবর বাঅস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হয়। এরপর পাঁচ বছর অন্তর সম্পদের হ্রাসবৃদ্ধির বিবরণীনিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে জমা দেওয়ার নিয়ম। দুর্নীতি রোধ এবংচাকরিজীবীদের জবাবদিহি নিশ্চিত করতে আচরণবিধিমালায় এমন নিয়ম থাকলেওকাগজের এই নিয়ম মানা হয় না বললেই চলে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়েএকাধিকবার চিঠি দিলেও অগ্রগতি হয়নি।

বিগত বছরগুলোতে সরকারি চাকরিজীবীদের একটি অংশের মধ্যে দুর্নীতির প্রবণতা বেড়েছে অবস্থায় তাঁদের জবাবদিহি নিশ্চিত করার পরামর্শ এসেছে। জন্য প্রত্যেক সরকারিকর্মচারীর সম্পদ বিবরণী সরকারের কাছে জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও তাবাস্তবায়িত হয়নি। রকম পরিস্থিতিতে আলোচনা হয়েছিল কর্মকর্তাকর্মচারীরা প্রতিবছরইজাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আয়কর বিবরণী জমা দেন, যেখানে সম্পদের বিবরণীওউল্লেখ করার বিধান রয়েছে। তাই আলাদা করে পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমাদেওয়ার চেয়ে সেটির একটি অনুলিপি বা আলাদা ফরমে জমা দিলেই হবে কি না, সেইআলোচনাও হয়েছিল। জন্য বিদ্যমান বিধিমালা সংশোধনেরও উদ্যোগ নিয়েছিলজনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমান অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।