অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

প্রাইজবন্ডের ড্র, পুরস্কার পেল যেসব নম্বর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

১১৬তম ড্র অনুষ্ঠিত হয়েছে একশ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের। গতকাল বুধবার (৩১ জুলাই) ঢাকার বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগের পরিচালক শিবির বিচিত্র বড়ুয়ার সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র পরিচালিত হয়।

এবারে প্রথম পুরস্কার জিতেছে প্রতিটি সিরিজের ০৯৩৪০৭৭ নম্বর এবং দ্বিতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০৬২৯২২০। একক সাধারণ পদ্ধতি তথা প্রতিটি সিরিজের একই নম্বরে ড্র পরিচালিত হয়।

এবার ৮০টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার মোট তিন হাজার ৬৮০টি নম্বর পুরস্কারের যোগ্য বিবেচিত হয়েছে। ড্রয়ে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর– ০০১২২২১ ও ০১৬৮০১৮। চতুর্থ পুরস্কার বিজয়ী নম্বর দুটি হলো– ০১০১৬৮৬ ও ০৮৬২২৫০। এ ছাড়া পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো– ০০২৯৪২৫, ০২২৬৩২০, ০৪৭৩৩৫০, ০৬৫৭৭৬৮, ০৮৫৫২৬৬, ০০৭৪৩১১, ০২৭০৩৭১, ০৫৪৮৩৮৯, ০৬৬৫১৭৯, ০৮৬৬৫৪৭, ০১১০১৯৬, ০৩৯৯৬২৮, ০৫৭৫২৯০, ০৬৯১৮২৫, ০৮৬৭৩০৩, ০১৪৪৩৩৬, ০৪১২৬৮৩, ০৫৭৬০৬৮, ০৭৪১৭১০, ০৮৯১৩১৮, ০১৫৪৯৪২, ০৪৩৬৪৪১, ০৬০৭০৮১, ০৭৭৬৩০৫, ০৯৩৬২৮১, ০১৮৪৬৯৭, ০৪৪৬৩২৯, ০৬৪০৪১৯, ০৮০৬৯৮৩, ০৯৭২১৫৫, ০১৮৫৯২১, ০৪৫৯১৬৭, ০৬৪৬৭০২, ০৮১৫৭৫৫, ০৯৭৫৫২২, ০২০৭১৭৩, ০৪৬৮৮৫৫, ০৬৫৫০৫৬, ০৮৩৫১৭২ ও ০৯৯৫৯০৭।

উল্লেখ্য, তিন মাস অন্তর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে প্রথম পুরস্কার বিজয়ী সিরিজের প্রত্যেকে ৬ লাখ টাকা পেয়ে থাকেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ীরা এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা।

প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।