অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

টিসিবি পণ্য বিক্রি করবে স্থায়ী দোকানের মাধ্যমে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ মঙ্গলবার (৭ই মে) রাজধানীর বারিধারা পার্কে আয়োজিত দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে স্থায়ী দোকানের মাধ্যমে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের মধ্যে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় করা হবে। সেইসঙ্গে স্থায়ী দোকানগুলোতে পর্যায়ক্রমে পণ্যের সংখ্যা বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই মাস থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির কার্ডধারীদের মাঝে নিত্যপণ্য বিক্রয় করা হবে। কোভিডের সময় জরুরি ভিত্তিতে ট্রাকসেলের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হলেও এখন সময় এসেছে স্থায়ী দোকানের মাধ্যমে কার্ডধারীদের মধ্যে পণ্য বিতরণ করার। কোনো হয়রানি ছাড়াই সহজে নিত্যপণ্য সংগ্রহ করতে পারার জন্য এ ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য নিত্যপণ্যের সংখ্যাও পর্যায়ক্রমে বাড়ানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। আরও উপস্থিত ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার আরিফুল হাসান, স্থানীয় সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।