হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে দেশের অফিস, কারণ আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর পরদিন রোববার শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। ফলে সব মিলিয়ে আগামীকাল বৃহস্পতি থেকে রোববার পর্যন্ত ছুটি থাকছে।
আরও পড়ুন… একদিন সারা দেশে বন্ধ থাকবে সকল জুয়েলারি প্রতিষ্ঠান
দেশের উভয় শেয়ার বাজার আগামীকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে আগামী রবিবার (১২ অক্টোবর) পর্যন্ত টানা ৪ দিন বন্ধ থাকবে। ফলে আগামীকাল বৃহস্পতিবার এবং আগামী রবিবার শেয়ার বাজারে কোনও লেনদেন হবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। আগামী সোমবার (১৪শে অক্টোবর) থেকে আবারও স্বাভাবিক লেনদেন হবে শেয়ার বাজারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।