অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

হিটলারের গলাকাটা লাশ দিনাজপুরের বিরামপুরে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে ঝোঁপ থেকে আনিসুর রহমান হিটলার নামে এক সবজি দোকানির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯শে অক্টোবর) সকালে উপজেলার কলেজবাজার এলাকায় বাড়ির পাশে ঝোঁপ থেকে ওই দোকানির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিটলার উপজেলার চাঁদপুর উত্তরপাড়া গ্রামের মনসের আলীর ছেলে। তিনি দীর্ঘদিন থেকে বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় সবজির দোকান করে আসছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর উপজেলার অফিসার ইনচার্জ ওসি সুব্রত কুমার বলেন, সকালে কলেজপাড়া এলাকায় একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে সুরতহাল রিপোর্ট শেষে গলাকাটা মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড; তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি। ঘটনার অনুসন্ধান ও জড়িতদের বিষয়ে জানতে মাঠে কাজ করছে পুলিশ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।