দেশের ঔষধ ও রসায়ন খাতের জায়ান্ট কোম্পানি এসিআই লিমিটেড (ACI) ৬০০ কোটিটাকা মূল্যের ইসলামী শরিয়াহ ভিত্তিক বন্ড সুকুক ইস্যু করবে। এসিআই লিমিটেড এবং তারঅঙ্গ প্রতিষ্ঠানগুলোর জন্য দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের কর্মসূচীর আওতায় এই বন্ড ইস্যুকরা হবে।
আজ রবিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদের ২১৫ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য সুকুক ইস্যুর লক্ষ্যে এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস লিমিটেড, এসিআইবায়োটেক লিমিটেড, এসিআই কেমিক্যালস লিমিটেড, এসিআই এডিবল অয়েল লিমিটেড, এসিআই ফুডস লিমিটেড, এসিআই হেলথকেয়ার লিমিটেড, এসিআই হেলথকেয়ারলিমিটেড, এসিআই লজিস্টিকস লিমিটেড, এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবংএসিআই সল্ট লিমিটেড একটি স্পেশাল পারপাস ভেহিক্যাল তৈরি করবে।
কোম্পানিটি জানিয়েছে যে,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।