নীল যৌবন
গলার রক্তে ভিজেছে ধবল বসন
নিজ রক্তে কোরবানি,
তুলসি গোলাপ পুস্পে নয়
নিজ গলার রক্ত বান পূজা,
রক্তে ভিজেছে ধবল বসন
ভিজেছে ডুবেছে গহীন মনবল
নিরাময় কেন্দ্রই এখন অস্তাচল।
চিকিৎসক এখানে মহা সম্রাট বা মহা সম্রাজ্ঞী,
ধবল পোশাকি সেবিকাই
মনস্তাত্ত্বিক ও অবস্থানগত মহামায়াময় আপন হুরপরী,
এদের সবাইকে নিয়ন্ত্রণ করে
মুদ্রা দানব বা মুদ্রা মাফিয়া,
ব্যবসায়ী
এখানে নিতান্তই গিনিপিক মানুষ ও পৃথিবী,
আর এরই মাঝে
আমার শরীর মৃত্তিকায়
লাল রক্ত নীল খেলা করে।
Author
-
মানুষের নির্দিষ্ট কোন পরিচয় নেই। মানুষের পরিচয় সময়ের সঙ্গে বদলে যায়৷ তাই চাপিয়ে দেওয়া কোনো পরিচয়ের প্রতি কবির বিশেষ আস্থা নেই। পরিচয়ের তকমা তাকে ক্লান্ত করে। তবে তিনি নিশ্চিত এই নরক ভূমির 'নরক নগরী 'র নরক সন্তান। এর পরও কিছু থাকতেই হয় জাগতিক নিয়মের দলিলে। কবির নাম টিএম মিলজার হোসেন, তিনি একজন মানুষ, একজন বাঙালি, বাংলাদেশী ও সর্বোপরি এই পৃথিবীর সন্তান। কবি, বাংলার শুদ্ধতম কবিখ্যাত জীবনানন্দ দাশের বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরবর্তী জনপদে জন্ম নিয়েছেন৷ তার কবিতায় বারবার ফিরে আসে মানুষ, সময়, অস্তিত্ব এবং নরকসম বাস্তবতার অনুষঙ্গ। আপাতত তিনি কাব্যগ্রন্থ 'নরক নগরী'র রচয়িতা... তার প্রথম কাব্যগ্রন্থের নাম 'নরক ভূমি'।
View all posts