অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশিসহ ৩৭২ অভিবাসনপ্রত্যাশী আটক তিউনিসিয়ায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

উত্তাল সাগরে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইউরোপের যাওয়ার পথে বাংলাদেশিসহ ৩৭২ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া কোস্টগার্ড। সোমবার রাজধানী তিউনিস থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণের বন্দর নগরী স্ফ্যাক্সোর উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ছোট নৌকায় করে অভিবাসন প্রত্যাশীরা ইউরোপের দিকে যাচ্ছিল। খবর পেয়ে স্পিডবোটের সাহায্যে ছোট নৌকা থেকে তাদের যাত্রা আটকে দেয় কোস্টগার্ড। ঢেউয়ের মধ্যে নৌকাগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া অভিবাসীরা সাংবাদিকদের বলেন, তারা আশা করেছিল তাদের নৌকা আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যাওয়া হবে, সেখান থেকে উদ্ধার করে ইউরোপে পাঠানো হবে। উদ্ধারকৃতদের তাদের অনেকেই বাংলাদেশ ও সিরিয়া থেকে এসেছেন। তবে বেশিরভাগই পশ্চিম আফ্রিকার অভিবাসী। তাদের নাম ও পরিচয় প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এখন প্রতি রাতে সাগর শান্ত থাকছে কিছুটা। এই সুযোগে ছোট নৌকায় এই পথে ইউরোপে প্রবেশের বিপজ্জনক চেষ্টা চালানা হচ্ছে।

উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজে করে উপকূলে আনা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, ২০২৩ সালের এ পর্যন্ত অবৈধভাবে ইউরোপের যাওয়ার চেষ্টাকালে ১৩ হাজার অভিবাসনপ্রত্যাশী।

সূত্র: আফ্রিকানিউজ ডট

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।