অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আগামী শনিবারসহ ২৪ মে খোলা থাকবে ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ঈদের আগে দুই শনিবার (১৭ ও ২৪ মে) দেশের সব তফিসিলি ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে ।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৭ ও ২৪ মে দাফতরিক কাজের স্বার্থে সাপ্তাহিক ছুটির দিনেও (শনিবার) স্বাভাবিক সময় অনুযায়ী অফিস খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন– আগামী ১৭ ও ২৪ মে শনিবার শেয়ার বাজারের লেনদেন চলবে

এর পরিপ্রেক্ষিতে আগামী ১৭ ও ২৪ মে দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক কর্মদিবস অনুযায়ী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন–আজ বাজারে এলো টিএম মিলজার হোসেনের ‘নরক ভূমি’

এদিকে, নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ জুন সরকারি ছুটি ঘোষণা করায় উক্ত দিনগুলোতে দেশের তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে। তবে সমুদ্র, স্থল বা বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-২৪ মোতাবেক ৫ জুন থেকে ১২ জুন পর্যন্ত সরকারি ছুটির দিনে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার স্বার্থে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এই সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।