অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পূজার পরই কলকাতায় বাড়ল স্বর্ণের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভারতের কলকাতায় স্বর্ণের দাম বেড়েছে শারদীয় দুর্গাপূজার ছুটির পরই। গতকাল সোমবার (১৪ অক্টোবর) ১০ গ্রাম ২৪ ক্যারাট খুচরা স্বর্ণ এই প্রথম ৭৬ হাজার ৬৫০ টাকায় উঠেছে, যা জিএসটি ধরে ৭৮ হাজার ৯৫০ টাকা।

পূজার ছুটির আগে গত বুধবার (৯ অক্টোবর) স্বর্ণ এবং গয়নার বাজার বন্ধ হওয়ার সময় তা ছিল কর ছাড়া ৭৫ হাজার ৪০০ টাকা।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, স্বর্ণের দাম বৃদ্ধির কারণ হিসেবে সংশ্লিষ্ট মহল আঙুল তুলেছে পশ্চিম এশিয়ার দিকে। কারণ সেখানে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে স্বর্ণের বাজার অস্থির, যার প্রভাব পরছে ভারতে।

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের ডিরেক্টর সমর দে এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি শুভঙ্কর সেনের দাবি, আগামী ২৯ থেকে ৩০ অক্টোবর ধনতেরাস উৎসব ঘিরে গয়নার বাজার নিয়ে চিন্তা বাড়ছে। ধনতেরাসে মনে হয় হাল‌কা স্বর্ণের গয়না কিনবেন ক্রেতারা।

ব্যবসীদের ধারণা, স্বর্ণের চড়া দাম ক্রমশ নিয়ন্ত্রণে চলে আসবে। ক্রেতারা পুরোপুরি মুখ ঘুরিয়ে থাকতে পারবেন না।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানকার ছোট ব্যবসায়ীরা এখন সব চেয়ে বেশি সমস্যায় রয়েছেন। তাদের একজন ও কারিগরদের সংগঠন বঙ্গীয় স্বর্ণশিল্পী কমিতির সাধারণ সম্পাদক টগর পোদ্দার বলেন, ‘বড় দোকানে কিছু বিক্রি হচ্ছে। ছোটদের অবস্থা ভালো না। এমন চললে অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারিগররা চিন্তায় রয়েছেন।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।