পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড (SINGERBD) ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে, ৩১শে ডিসেম্বর ২০২৩, সমাপ্ত সময়ের জন্য জন্যে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ বিএফটিএন এর মাধ্যমে ব্যাংক একাউন্টে বিতরণ সম্পন্ন করেছে।
উল্লেখ্য, ডিএসইর বা সিএসইর নিউজ বিভাগে নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে, এমন খবর প্রকাশিত হবার পরে যদি কোন বিনিয়োগকারী লভ্যাংশের টাকা না পায়, তাহলে তাদের অবশ্যই সেই কোম্পানির শেয়ার বিভাগের সাথে যোগাযোগ করতে হবে।