পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (PLFSL) প্রায় ৫ বছর লেনদেন বন্ধ থাকার পরে আজ রবিবার (১০ই মার্চ) লেনদেন শুরু হয়েছে । ২০১৯ সালের ১১ই জুলাইয়ের পর থেকে শেয়ারবাজারে পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধ ছিল।
আজ দিনের শুরু থেকেই আজ পিপলস লিজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ ছিল। বিপুলসংখ্যক মানুষ পিপলস লিজিংয়ের শেয়ার কিনতে চাইলেও বিক্রেতা ছিল হাতে গোনা। এতে দিনের শুরুতেই এই কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ বেড়ে ৩.৩০ টাকা উঠে যায়। আজ দিনশেষে মোট লেনদেন হয়েছে ১ লাখ ১৩ হাজার ৭৪৫ টি শেয়ার। এর আগে ২০১৯ সালের ১১ই জুলাই তারিখে শেষ লেনদেনের দিন লেনদেন হয়েছিল ৮২ হাজার ৮০৫ টি শেয়ার।
উল্লেখ্য, আর্থিক কেলেঙ্কারির জন্য কোম্পানিটি একসময় প্রায় দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে যায়। তখন গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে পারছিল না প্রতিষ্ঠানটি। একপর্যায়ে বাংলাদেশ ব্যাংক কোম্পানিটি বিলুপ্ত বা অবসায়নের উদ্যোগ নেয়। এ কারণে ২০১৯ সালের ১১ই জুলাইয়ের পরে শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন বন্ধ করা হয়।
গত বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এই শেয়ার লেনদেনের সিদ্ধান্ত হয়। সেদিন ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য এ তথ্য প্রকাশ করা হয়। সে অনুযায়ী, কোম্পানিটি ‘জেড’ শ্রেণিভুক্ত হয়ে আজ লেনদেন শুরু করেছে।
আজ লেনদেন চলাকালীন ঢাকা শেয়ার বাজার ডটকমের একজন নিয়মিত পাঠক (যিনি পিপলস লিজিং লেনদেনে কোনদিন ফিরতে পারে এই বিষয় নিয়ে একাধিকবার ফোনের মাধ্যমে জানতে চাইতেন,লেনদেন শুরু হবার খবর পেয়ে তাকে ফোনে জানানোর পরে তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন)। আজ তিনি তার হাতে থাকা শেয়ারের একটি অংশ বিক্রি করতে পেরে স্বস্তিতে আছেন বলে ফোন করে জানিয়েছেন ।
উল্লেখিত বিনিয়োগকারীর মতো অন্য বিনিয়োগকারীরাও পিপলস লিজিং শেয়ার লেনদেনে ফেরাতে স্বস্তিতে আছেন একথা নিশ্চিন্তে বলা যায় ।
২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পিপলস লিজিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ২৮৫ কোটি টাকা ৪৪ লাখ ১০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৯ কোটি ৬০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭ টি ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।