অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুশফিকের হাত ধরে মঞ্চে উঠলো বিশ্বকাপ ট্রফি 

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ঢাকা অবস্থান করছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। গতকাল পদ্মাসেতু ঘুরে আজ মঙ্গলবার (৮ই আগস্ট) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফিটি আনা হয়েছে। সকালের আনুষ্ঠানিক আয়োজনে স্টেডিয়ামের মঞ্চে সোনালী ট্রফিটি উঠেছে মুশফিকুর রহিমের হাত ধরে।  

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সকালে ড্রেসিংরুম থেকে বিশ্বকাপের সোনালী ট্রফিটি নিয়ে হাঁটতে হাঁটতে বের হন তিনি। উদ্দেশ্য প্রেসবক্স প্রান্তে থাকা মঞ্চ। সেখানে ক্রিকেটারদের জটলা আগেই তৈরি হয়ে গেছে, হবেই না কেন। বিশ্বকাপের ট্রফি ছুঁয়ে দেখার ইচ্ছা কেউ দমিয়ে রাখতে পারে?

ট্রফি নিয়ে মঞ্চের সামনে আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি হয়তো ভাবছিলেন যতটা সময় ট্রফিটা নিজের কাছে রাখা যায়। মুশফিক মঞ্চের কাছে আসতেই পুরো দলও মঞ্চে উঠে গেলো। ক্রিকেটারদের সারিবদ্ধ ভাবে দাঁড় করান ম্যানেজার নাফিস ইকবাল। মঞ্চের মধ্যে গ্রুপ ছবিতে কেবল মুশফিক হাতে ট্রফি রাখেন। এরপর সবাই একসঙ্গে তুললেন ছবি। তানজিদ হাসান তামিম বা তানজিম হাসান সাকিবের মতো একেবারে তরুণ ক্রিকেটারদের সঙ্গে থাকলেন মুশফিক, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরাও। তাদের সঙ্গে থাকলেন কোচিং স্টাফের প্রায় সব সদস্য।

অনেকেই ট্রফির সঙ্গে ছবি তুলেছেন। কিন্তু তরুণ ক্রিকেটার শামীম হোসেন তো ট্রফিতে চুমুই এঁকে দিলেন। শুরুতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাওয়া তাসকিন আবার ফিরেছিলেন সাক্ষাৎকার দিতে। সেটি শেষে তিনি আরও এক দফা ছবি তুলেছেন।

ক্রিকেটারদের ছবি তোলার পর্ব শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় মাঠের মাঝখানে উইকেটের ওপর। ওখানে শুরুতে ফটো সেশন-ভিডিও করা হয় আইসিসির জন্য। পরে ছবি তোলেন মাঠকর্মীরাও। তাদের চোখেমুখেও ছিল উচ্ছ্বাস ও আনন্দের প্রতিচ্ছবি।

এরপর ট্রফি আনা হয় মিডিয়া জোনে। সকালেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট ডিসিপ্লেনের ক্রিকেটাররা বাসে করে মিরপুরে চলে এসেছিলেন। মিডিয়া জোনে সবাই একসঙ্গে হয়ে ছবি তোলেন তারা। খুদে ক্রিকেটারদের বিশ্বজয়ের স্বপ্নটাও হয়তো বোনা হলো এখানে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত মিরপুরেই থাকবে ট্রফি। সারাদিন এখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ থাকছে।

আর তৃতীয় ও শেষ দিনে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি উন্মুক্ত করে দেওয়া হবে। রাজধানীর বসুন্ধরা শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এর জন্য কোনও টিকিট কিনতে হবে না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।