দেশে আগে থেকেই জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে আসছে শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়গুলো ও তাদের আওতাধীন দফতর বা সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের দফতরের এক আদেশের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়, এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।
প্রসঙ্গত, এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সব মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছিল। উপদেষ্টা এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।