আগামীকাল শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনে আন্ডারগ্রেজুয়েশন প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। প্রথম দিন কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হবে। এবার এই ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১২ হাজার ২৭৪টি। এরমধ্যে মানবিক বিভাগ থেকে আবেদন করেছেন ৫১ হাজার ৩৯১ জন, বিজ্ঞান বিভাগ থেকে ৪৮ হাজার ৮৩৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ হাজার ৪৯ জন।
উল্লেখ্য, পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এরমধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে, ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।