অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিও সরে যাচ্ছে কি পাকিস্তান থেকে!

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল খেলবে, তা নির্ধারণ হয়ে গেছে ওয়ানডে বিশ্বকাপেই। আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে অংশ নিচ্ছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের সেরা আটে থাকা বাকি সাত দল।

বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এই বছরের এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হতে পারে টুর্নামেন্ট।

সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সরকার তাদের টিম পাকিস্তানে পাঠাতে আপত্তি জানায়। প্রায় শেষ মুহূর্তে তাদের এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় পিসিবি। তারপরই শ্রীলঙ্কাকে নিয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বেশিরভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আরও প্রায় দুই বছর বাকি। আগের অভিজ্ঞতা থেকে তাই এখনই এনিয়ে তৎপরতা শুরু করেছে পাকিস্তান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি আইসিসি নির্বাহী বোর্ডের সঙ্গে আলাপ করেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ও সিওও সালমান নাসির।

সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই লিখেছে, ‘আবারও ভারতীয় বোর্ড তাদের দলকে পাকিস্তানে পাঠাতে আপত্তি জানাতে পারে, এই শঙ্কার ব্যাপারে পাকিস্তানি কর্মকর্তারা আলোচনা করেছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যে কোনও পরিস্থিতিতে আইসিসি যেন এই টুর্নামেন্ট নিয়ে একতরফা কোনও সিদ্ধান্ত না নেয়।’

আরও যোগ করা হয়েছে, ‘তারা আরও পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি ভারত তাদের দল না পাঠায় এবং ম্যাচ অন্য দেশে সরে যায়, তাহলে যেন এজন্য পাকিস্তানকে ক্ষতিপূরণ দেয় আইসিসি।’

রিপোর্ট অনুযায়ী, টু্নামেন্ট সরে গেলে সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য আয়োজক ধরা হচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।