অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাদ্যপণ্যের দাম কমেছে বিশ্ববাজারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে চলতি বছরের প্রথম মাসেই। যদিও এখনও তা গত বছরের চেয়ে বেশিতে বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) চিনি ও দানাদার খাদ্যের দাম কমেছে সবচেয়ে বেশি।

তবে বরাবরের মতোই উর্ধ্বগতিতে ছুটছে দুগ্ধজাত পণ্যের মূল্য।

দেশের বাজারে উচ্চমূল্যের চাপে যখন নাভিশ্বাস দশা সাধারণ মানুষের তখন এফএও জানাচ্ছে, বিশ্ববাজারে কমেছে খাদ্যপণ্যের দাম। সংস্থাটির মাসিক প্রতিবেদন, গত বছর ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম কমেছে ১ দশমিক ৬ শতাংশ। তবে এক বছর আগের তুলনায় দাম এখনও ৬ দশমিক ২ শতাংশ বেশি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই প্রতিবেদনে এফএও জানিয়েছে, গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। যা ২০২৪ সালের জানুয়ারির তুলনায় প্রায় ৭ শতাংশ কম।

এ সময়ে সবচেয়ে বেশি কমেছে চিনির দাম। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে এই পণ্যের দাম কমেছে ৬ দশমিক ৮ শতাংশ। পরিসংখ্যান বলছে, যা এক বছর আগের তুলনায় সাড়ে ১৮ শতাংশ কম। আর ২০২২ সালের পর সর্বনিম্ন। আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা ট্রেডিং ইকোনোমিকসের পূর্বাভাস, চলতি বছরজুড়েই বিশ্ববাজারে নিম্নমুখী থাকবে চিনির দাম।

ডিসেম্বরের তুলনায় ভোজ্যতেলের দাম ৫ দশমিক ৬ শতাংশ কমলেও গত বছরের জানুয়ারির তা এখনও প্রায় ২৫ শতাংশ বেশি। ট্রেডিং ইকোনোমিকসের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর জুড়ে সয়াবিন ও পাম তেলের দাম নিম্নমুখী থাকার কথা থাকলেও বাড়ার সম্ভাবনা রয়েছে সূর্যমূখী তেলের মূল্য।

অন্যদিকে বরাবরের মতোই ভোক্তাকে ভোগাতে উল্টোপথে হেঁটেছে দুগ্ধজাত পণ্য। বিশ্ববাজারে গেল মাসে এই পণ্যের দাম বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। এফএওর হিসাব মতে, যা এক বছর আগের তুলনায় বিশ দশমিক ৪ শতাংশ বেশি দামে বেচাকেনা হয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।