অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা‌’র জন্য লিটন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হোটেল থেকে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ক্রিকেটার লিটন দাস। আজ সোমবার (১৬ই অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ক্ষমা চান তিনি।

গতকাল রোববার (১৫ই অক্টোবর) পুনের একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সংগ্রহের জন্য যান বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা। সেখানে অবস্থান করছে টাইগার বাহিনী। কিন্তু টিম হোটেলে সাংবাদিকদের দেখে মেজাজ হারান লিটন। এরপর নিরাপত্তারক্ষীদের ডেকে তিনি তাদের মাধ্যমে সাংবাদিকদের হোটেল ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। যদিও আইসিসির পক্ষ থেকে সেখানে সংবাদ কাভারের অনুমতি ছিল গণমাধ্যমকর্মীদের।

পরে এ ঘটনায় লিটন দাস সামাজিকমাধ্যমে একটি পোস্ট দিয়ে ক্ষমা চান।

লিটন লিখেছেন, ‘গতকাল (রোববার) টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীর অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’ লিটন কুমার দাসের ফেসবুক পোস্ট লিংক

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ। ইংল্যান্ডের পর নিউজিল্যান্ডের বিপক্ষে পর্যদুস্ত টাইগাররা। সময়টা ভালো যাচ্ছে না লিটনেরও। ফর্মহীনতায় ভুগছে এ ব্যাটার। সহকারী অধিনায়কের দায়িত্ব থেকে ভার মুক্ত হয়েও ব্যাট হাতে দ্যুতি ছড়াতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের একটি দারুণ ইনিংস খেললেও আফগানিস্তানের বিপক্ষে ১৩ আর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন গোল্ডেন ডাক সঙ্গী করে। টপ অর্ডারে অভিজ্ঞ এ ব্যাটারের ব্যর্থতায় রান খরায় ভুগছে বাংলাদেশও।

আগামী ১৯শে অক্টোবর স্বাগতিক ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। কঠিন এ লড়াইকে সামনে রেখে ১৭ ও ১৮ অক্টোবর অনুশীলন করবেন টাইগাররা। তার আগে ১৫ ও ১৬ অক্টোবর বিশ্রামে থাকবে টাইগাররা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।