বেশ কিছুদিন যাবৎ পুঁজিবাজার বিষয়ক গুরুত্বপূর্ণ খবর গুলি DSE,CSE ও BSEC এর ওয়েবসাইটে খবর প্রকাশ করার আগেই বিভিন্ন পেপার ও অনলাইন পোর্টালে খবর ছাপিয়ে বিনিয়োগকারিদের দুশ্চিন্তায় ফেলছে। কখনো কখনো খবর গুলো সত্য হচ্ছে আবার কিছু কিছু খবর মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে।আবার কিছু কিছু খবরের কোন ভিত্তিই থাকেনা। এইসব কারণে বিনিয়োগকারীরা বিভিন্ন সময় আতংকিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
গত ২২ শে জুন, ২০২৩ পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি নগদ লভ্যাংশ সঠিক সময়ে বন্টন না করার জন্য কোম্পানিগুলিকে শাস্তি স্বরূপ জেড ‘ Z’ ক্যাটাগরিতে চলে গিয়েছে এমন নিউজ আসে ২ টি অনলাইন পোর্টালে, কিন্তু ডিএসই, সিএসই ও বিএসইসিএর ওয়েবসাইটে এই জাতীয় কোন খবর দেখা যায়নি, প্রশ্ন হল এত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেন অনলাইন পোর্টাল থেকে বিনিয়োগকারীদের জানতে হবে,আমরা কেন ডিএসই, সিএসই ও বিএসইসি ওয়েবসাইটে আগে পাবনা।
যথাযথ করতৃপক্ষের এই বিষয়ে খেয়াল রাখা উচিৎ। বাজার সংশ্লিষ্ট যে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবার আগে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে মানুষের বিভ্রান্তি থেকে রক্ষা করা অতীব জরুরী।
শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ খবর গুলি কেন পেপার ও অনলাইন পোর্টাল থেকে জানতে হবে !
উল্লেখ্য গত ২২ শে জুন, ২০২৩ পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি নগদ লভ্যাংশ সঠিক সময়ে বন্টন না করার জন্য কোম্পানি গুলিকে শাস্তি স্বরূপ জেড ‘ Z’ ক্যাটাগরিতে চলে গিয়েছে এই সংক্রান্ত খবর তারপরে DSE,CSE ও BSEC এর ওয়েব সাইটে প্রকাশ করেনি।ঐ খবরের ফলে উক্ত ৮ টি কোম্পানির দামের পতন ঘটেছিল।
আবার গত ১৬ ই সেপ্টেম্বর ,২০২৩ সমকাল পত্রিকা একটি রিপোর্ট করে
”জেড ক্যাটাগরিতে নামতে পারে দুই ডজন কোম্পানি “
এই খবর টি পেপারে আসবে এমন গুজব ছিল গত সপ্তাহেই।
সেই লিস্টে যে সব কোম্পানি ছিল সেই শেয়ার গুলি গত ১ সপ্তাহে ১০ থেকে ২০/২৫ শতাংশ দর হারিয়েছে।
প্রশ্ন হলো যে সব কোম্পানি নিয়ম অনুযায়ী জেড ক্যাটাগরিতে যাবার কথা ছিল সেগুলো সময় মতো কেন ক্যাটাগরি চেইঞ্জ করা হয়নি।
এই চেইঞ্জ না হবার কারণে বারবার কথা উঠছে বিভিন্ন পেপারে আর লস গুনতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে বা বাজারবিষয়ক যে কোন প্রাইজ সেন্সিটিভ খবর সহ অন্য যে কোন বিষয় আপডেট রাখা সহনানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করেছে সাধারণ বিনিয়োগকারীরা।পাশাপাশি বাজার সম্পর্কিত ভুল তথ্য প্রকাশ করলে পেপারগুলিকে জবাবদিহিতার আওতাধীন করা উচিৎ, তাহলে বিনিয়োগকারীগন ক্ষতিগ্রস্ত কম হবেন।