মহান জাতীয় সংসদে দেশের বর্তমান রুগ্ণ শেয়ারবাজারের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জ -২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিন।এর আগে বাজেট পেশ হওয়ার পরে বাজেট নিয়ে আলোচনায় দেশের অর্থনীতিরর বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছিলেন ।
তিনি বলেন দেশের শেয়ার বাজার নিয়ে ভাবতে হবে। দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ারবাজার। কিন্তু শেয়ার বাজার অবস্থা খুবই খারাপ,শেয়ার বাজারে কিছু পরিচিত মুখ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। এর মাধ্যমে বাজারটিকে খুবই সংকটাপন্ন অবস্থায় নিয়ে গেছে। এই পরিস্থিতিতে শেয়ারবাজারকে বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তিনি।
তিনি বলেন, দেশের অর্থনীতির দর্পণ হচ্ছে শেয়ারবাজার। তবে আজকে এই বাজার খুবই সংকটাপন্ন। বাজারটিতে কিছু ব্যক্তিবিশেষ বিনিয়োগকারীর জন্য ক্ষুদ্ররা টিকতে পারে নাই। ওইসব ব্যক্তি বিশেষেরা প্রতারণার জন্য বাজারে আসে। তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে গেছে। যারা শেয়ারবাজারকে ধ্বংস করে দিয়েছে।
শেয়ারবাজারকে ধ্বংস করেছে যারা, তারা পরিচিত মুখ বলে জানান সংসদ সদস্য। এরা বারবার আসে এবং কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে চলে যায়। সুতরাং আমাদেরকে শেয়ারবাজার নিয়ে ভাবতে হবে। এমন পরিস্থিতিতে অর্থমন্ত্রীকে শেয়ারবাজার বাঁচানোর জন্য অনুরোধ করেছেন তিনি। এর মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকেও রক্ষা করার অনুরোধ করেছেন।
শেয়ার বাজারের কীভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে অর্থমন্ত্রীকে কাজ করার জন্যে অনুরোধ করেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।