অর্থ লিপি

২ মে ২০২৬ শনিবার ১৯ বৈশাখ ১৪৩৩

ইফাদ মোটরস দেশের বাজারে নয় রঙের রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল আনল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইফাদ মোটরস দেশের বাজারে নতুন রঙের মোটরসাইকেল নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেলের এক বছর পূর্তি উপলক্ষে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ক্ল্যাসিক ৩৫০ মিটিয়র ৩৫০ মডেলের নতুন রং বৈশিষ্ট্যযুক্ত সংস্করণ বাজারজাতকরণের ঘোষণা দেয় ইফাদ মোটরস।

গতকাল সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়(আইসিসিবি) ‘দ্য নিউ চ্যাপ্টার বিগিনসশীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ছাড়া বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক মোটরসাইকেল কমিউনিটির সদস্যরা অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে জানানো হয়, দেশের বাজারে ক্ল্যাসিক ৩৫০ মিটিয়র ৩৫০এই দুটি মডেল নতুন রং বৈশিষ্ট্যে আনা হচ্ছে। দেশের ভূপ্রকৃতি স্থাপনা থেকে অনুপ্রাণিতহয়ে ক্ল্যাসিক ৩৫০ মডেলে যুক্ত হয়েছে ঢাকা অ্যাম্বার, কুমিল্লা ব্ল্যাক, রাজশাহী রেড সুন্দরবন গ্রিনএই চারটি নতুন রং। পাশাপাশি মিটিয়র ৩৫০ মডেলের ফায়ার বল, স্টেলার, অ্যারোরা সুপারনোভাএই চার ধরনের নতুন বৈশিষ্ট্যযুক্ত মোটরসাইকেলবাজারে আনা হচ্ছে।

নতুন এই চার ধরনের মোটরসাইকেল মিলবে পাঁচটি আলাদা রঙে।

এক বছর পূর্তি উপলক্ষে ক্ল্যাসিক ৩৫০ মডেলেরবাংলাদেশ অ্যানিভারসারিএডিশনওবাজারে আনা হয়েছে। সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে লাখ ৪৮হাজার টাকা।মিটিয়র ৩৫০ মডেলের ফায়ার বল, স্টেলার, অ্যারোরা সুপারনোভাএই চার ধরনের মোটরসাইকেলের দাম ধরা হয়েছে লাখ ৮৬ হাজার টাকা থেকে লাখ ২৩ হাজার টাকা। তবে এক বছর পূর্তি উপলক্ষে নির্দিষ্টসংখ্যক মোটরসাইকেলে১০ হাজার টাকা করে ছাড় দেওয়া হবে।

ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ বলেন, দেশে রয়্যাল এনফিল্ডেরযাত্রা শুরুর এক বছরে ১৪ হাজারের বেশি রাইডিং পার্টনার সংগ্রহ করা সম্ভব হয়েছে।দেশে দীর্ঘ ২৫ বছর ধরে হাইওয়েতে স্বাচ্ছন্দ্যে ক্রুজিং উপযোগী মোটরসাইকেলেরঘাটতি ছিল। পাঁচ বছরের প্রচেষ্টার পর ২০২৪ সালে ব্র্যান্ডটি বাংলাদেশে আনা সম্ভবহয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছর বিশ্বব্যাপী রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের ১০ লাখের বেশিমোটরসাইকেল বিক্রি হয়েছে। ৮০টি দেশে তাদের তিন হাজারের বেশি বিক্রয়কেন্দ্ররয়েছে। বাংলাদেশে রয়েছে প্রায় ২২টি বিক্রয়কেন্দ্র। মিটিয়র ৩৫০ মডেলেঅ্যাসিস্ট্যান্ট স্লিপ ক্লাচ যুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো ফায়ার বল সিরিজে ডুয়ালচ্যানেল এবিএস রিয়ার ডিস্ক ব্রেকিং বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে আট একর জমির ওপর প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগে রয়্যালএনফিল্ড ব্র্যান্ডের মোটরসাইকেলের সংযোজন কারখানা স্থাপন করেছে ইফাদমোটরস। বছরে ৩০ হাজার মোটরসাইকেল সংযোজনের সক্ষমতা রয়েছেকারখানাটির। ইঞ্জিন ছাড়া বাকি যন্ত্রাংশ দেশেই সংযোজন করা হয়।

উল্লেখ্য ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস কোম্পানিটি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।