অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে বাসাইলে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন উদ্ধারের কাজ শেষ হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। 

এর আগে সকাল সোয়া ৭টার দিকে বাসাইল উপজেলা সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ে। চরম বিপাকে পড়েন যাত্রীরা।

জানা গেছে, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ঘারিন্দা স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে ছেড়ে যায়। বাসাইল উপজেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এ সময় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যারা সকালে টাঙ্গাইল থেকে ঢাকায় গিয়ে অফিস করেন তারা বেশি বিপাকে পড়েন।

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন থেকে ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে আসলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন উদ্ধার করে। এরপর বেলা সোয়া ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।