অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

ইসরায়েলে হুথিদের ড্রোন হামলা চালানোর দাবি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যখন কিনা চরমে গাজা-ইসরায়েলের সংঘাত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী শহর ইলাতে ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহীগোষ্ঠীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, তারা ইলাত এবং অধিকৃত ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে। তিনি বলেন, তিনটি সতর্কতা কল প্রত্যাখ্যান করার পরে তারা লোহিত সাগরে একটি এমএসসি ইউনাইটেড জাহাজেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। অবশ্য মঙ্গলবার হুথিদের হামলার শিকার হলেও জাহাজটির ক্রুরা নিরাপদে আছেন।

হামলার শিকার এমএসসি ইউনাইটেড ৮ সৌদি আরবের কিং আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচিতে যাচ্ছিল বলে নিশ্চিত করেছে এমএসসি মেডিটেরানিয়ান। শিপিং কোম্পানিটি বলেছে, তারা এই হামলার ঘটনাটি মূল্যায়ন করছে এবং লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটকে ঘটনাটি জানিয়েছে।

হুথিরা বলছে, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে হামলা চালাচ্ছে তারা। অক্টোবর মাসের শেষের দিকেও ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীগোষ্ঠী। গাজা যুদ্ধের প্রতিশোধে ইসরায়েলে ওই ড্রোন হামলা চালানো হয় বলেও সেসময় দাবি করে তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।